দিনাজপুরের হিলিতে বৈগ্রাম যুব ক্লাব ও লাইব্রেরির প্রয়াত সভাপতি বদিউজ্জামান সোহাগের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বৈগ্রাম যুব ক্লাব প্রাঙ্গণে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ এ ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক এমদাদুল হক মল্লিক, ক্লাবটির বর্তমান সভাপতি মাদুস রানা, সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।