গাইবান্ধা ও বরিশালে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পৃথক এ ঘটনাগুলো ঘটে। এর মধ্যে গাইবান্ধায় দুই বোন ও বরিশালে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে পুকুরে ডুবে দুই মামাতো-ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে আসা কবির মণ্ডলের মেয়ে আফরিন আক্তার। সকালে বাড়ির উঠানে খেলার সময় তারা পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন।

বরিশাল: জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।