ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন (ওফা) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ আগস্ট ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে নাসির উদ্দিন চৌধুরী চেয়ারম্যান, শারফুল আলম ও জিয়াদ হোসেন ভাইস চেয়ারম্যান এবং মোর্শেদ আমিন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে আশফাক ও হোসেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, তৌহিদ ট্রেজারার এবং বেলাল পাবলিসিটি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ ভূঁইয়া, ফখরুল, ফেরদৌস, মইনুল, আসিফ ও সাইফুল।- বিজ্ঞপ্তি