ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের চার দিনব্যাপী নাট্যোৎসব শেষ হয়েছে। গতকাল শিশুদের দুটি নাটকের মাধমে শেষ হয়। ‘নব উল্লাসে প্রাণের উচ্ছ্বাসে, জানাই সাম্যের আহ্বান’ প্রতিপাদ্যে গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উৎসব শুরু হয়। বিবর্তনের ৩৪ বছরপূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যোৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।