শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এছাড়া, অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে এখানে শিক্ষার্থীরা অর্জন করছে সময়োপযোগী জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা এবং কর্মজীবনে সফল হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে—বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি, ইংরেজি এবং অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে—এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনোমিকসে মাস্টার্সসহ বিভিন্ন যুগোপযোগী প্রোগ্রাম।
শিক্ষার্থীদের হায়ার স্টাডিজ ইন ফরেন ইউনিভার্সিটিস, মোবিলিটি এক্সচেঞ্চ, জয়েন্ট রিসার্চ ইন্টারন্যাশনার ইন্টার্নশিপের সুযোগ করে দিতে কার্টিন ইউনিভার্সিটি, জ্যাসেলটন ইউনিভার্সিটিসহ আরো কিছু আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক্ব স্বাক্ষর করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন ল্যাব, এন্ট্রাপ্রেনারশিপ হাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গবেষণা, কনফারেন্স এবং জার্নালে অংশগ্রহণের সুযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে যোগ করে নতুন মাত্রা।
শিক্ষার্থীদের সফল কর্মজীবনের জন্য রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, জব ফেয়ার, করপোরেট নেটওয়ার্কিং এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক আধুনিক কারিকুলাম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা শিক্ষকতা, গবেষণা, প্রকৌশল, ব্যাংকিং, প্রযুক্তি এবং করপোরেট খাতে সাফল্যের সঙ্গে কাজ করছে।
ফলাফলভিত্তিক সর্বোচ্চ শতভাগ পর্যন্ত টিউশন ফি ওয়েভারের সুযোগও রয়েছে এখানে। এছাড়া আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য রয়েছে বিশেষ ওয়েভার সুবিধা। নির্ধারিত শর্তে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধাও।
দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নারী হোস্টেল এবং বিস্তৃত পরিবহনসেবা। যাত্রাবাড়ী, খিলগাঁও, রামপুরা, গাজীপুর, টঙ্গী, উত্তরা, আজিমপুর, ধানমন্ডি ও মিরপুরসহ রাজধানী এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনব্যবস্থাও রয়েছে।
ফল ২০২৬ সেমিস্টারে এডমিশন ফেস্ট চলছে। এ সময় ভর্তি ফির উপর ৭৫% ডিসকাউন্ট এবং টিউশন ফি-তে এডমিশন ফেস্ট উপলক্ষ্যে ১০% ওয়েভারসহ সর্বোচ্চ ১০০% পর্যন্ত মেধার ভিত্তিতে স্কলারশীপ চলছে।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা যোগাযোগ করুন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসে। - বিজ্ঞপ্তি










