বর্ণিল পথ আল্পনা, কেক কাটা, পিঠা উৎসব, গবেষণা প্রকল্প প্রদর্শনী, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে আতশবাজি ও ফানুশ ওড়ানোর মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়।
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গতকাল সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও যবিপ্রবির পতাকা উত্তোলনের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ অতিথিরা ক্যাম্পাসের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।










