ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা না পাওয়া যায়, তবেই কেবল পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ করা যাবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিজাইডিং অফিসারকে অন্য কোনো আসনে একযোগে নিয়োগ দেয়া যাবে না।
গত ২৯ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে এ নির্দেশনা দিল ইসি।










