বার্ষিক ৭২০ কোটি ডলারের বেশি নিট লোকসান গুনেছে সফটব্যাংক গ্রুপ। গত বছর প্রযুক্তি স্টার্টআপে বড় অংকের বিনিয়োগ সত্ত্বেও আয়ে ফিরতে পারেনি বিনিয়োগ জায়ান্টটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ভিশন ফান্ডের আওতায় থাকা বিভিন্ন কোম্পানি লোকসান গুনেছে। গত বছর সফটব্যাংকের আয় হয়েছে ৬ দশমিক ৫৭ ট্রিলিয়ন ইয়েন। এতে তাদের নিট লোকসান ৯৭ হাজার কোটি ইয়েন বা ৭২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ব পুঁজিবাজারে শেয়ারদরে নিম্নমুখী ধারা অব্যাহত থাকায় সফটব্যাংকের অসংখ্য পোর্টফোলিও কোম্পানির শেয়ারদর কমেছে।

বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপে আগ্রাসী বিনিয়োগ করেছে সফটব্যাংক গ্রুপ। কিন্তু তেমন সাড়া ফেলতে পারেনি।