আগস্টে ৫২টি জেট সরবরাহ করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। ফলে চলতি বছরে প্রতিষ্ঠানটির সরবরাহ করা জেটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩। আগস্টে ১১৭টি প্লেন বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে মোট বিক্রি হওয়া প্লেনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮, যেখানে ওয়াইড বডি উড়োজাহাজের সংখ্যা ১৪৬। এয়ারবাস ২০২৩ সালের শেষ নাগাদ ৭২০টি উড়োজাহাজ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্স