চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড)-এ গুরুত্বপূর্ণ সিভিল ও স্টিল ওয়ার্কস বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড (এবিসি)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। গতকাল উত্তরার বার্জার হাউজে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় এনএসইজেড প্রকল্প এলাকায় বাল্ক র’ ম্যাটেরিয়াল ওয়্যারহাউজের সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল ওয়ার্কস সম্পাদন করা হবে।

বিপিবিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহসিন হাবিব চৌধুরী এবং এবিসির পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাশিদ ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিসির সিনিয়র পরিচালক রাশেদ চৌধুরী, বিপিবিএলের চিফ সাপ্লাই চেইন অফিসার রাকিবুল আলম এবং বিপিবিএলে ও এবিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।— সংবাদ বিজ্ঞপ্তি