মুসলিম ব্যবহারকারীদের লেনদেন পুরোপুরি ইসলামি শরিয়াহভিত্তিক করার লক্ষ্যে মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এল ইসলামিক মার্চেন্ট অ্যাকাউন্ট। সেবাটি চালুর মাত্র তিনদিনেই ভালো সাড়া পেয়েছে এটি।
দেশের প্রথম ও একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আলাদা ইসলামিক এমএফএস চালু করে নগদ। প্রতিষ্ঠানটির ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ‘নগদ ইসলামিক’ মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন।
এ অ্যাকাউন্টের অর্থ সবসময়ই কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে। ফলে গ্রাহককে কোনো রকম সুদ গ্রহণ করতে হয় না। —বিজ্ঞপ্তি










