সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন।
সাজ্জাদ হায়দার চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিকসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেসে স্নাতকোত্তর করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি










