আফ্রিকায় ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে কাজ করা হবে। তহবিল সংগৃহীত হবে আবুধাবির নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদার, আবুধাবি উন্নয়ন তহবিল, ইতিহাদ ক্রেডিট ইন্স্যুরেন্স ও দুবাইভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এএমইএ। খবর দ্য ন্যাশনাল নিউজ।

বিনিয়োগের ক্ষেত্রে আফ্রিকাজুড়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হবে। অবকাঠামোগত উন্নয়ন ও সরবরাহ চেইনের আধুনিকায়নে ব্যবহার হবে অর্থ। বিনিয়োগের প্রতিবন্ধকতা কমানোর জন্য দেশগুলোকে অবশ্যই অর্থনীতির দিক থেকেই টেকসই হতে হবে। স্থানীয় ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

আফ্রিকা নবায়নযোগ্য জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। বর্তমানে সেখানকার অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার চেষ্টা চলছে। সেদিকে লক্ষ্য রেখে আফ্রিকায় ৫২টি গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট ঘোষণা করা হয়েছে।