এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের জন্য রেমিট্যান্স সেবা আরো সহজ, নিরাপদ ও কার্যকর হবে। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নেক গ্রুপ ও নেক পে লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফারাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চুক্তির আওতায় নেক পের মাধ্যমে সাইপ্রাস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রেরিত ইনওয়ার্ড রেমিট্যান্স সিটিজেনস ব্যাংকের শাখা-উপশাখাগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান; এসএমআর বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস এবং রেমিট্যান্স বিভাগের প্রধান শামসুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন নেক গ্রুপের পরিচালক মাহেলা ইশাত ফারাজী, নেক পের কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










