এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় মো. আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান এবং সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান মো. আবুল বাশার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা ও দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২১ বছর ধরে প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রাইম গ্রুপের রিসাইক্লিং বিভাগ এবং প্রাইম ফাইন্যান্স কনসালট্যান্টস অ্যান্ড ইকুইটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দোলেশ্বর কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির নির্বাহী কমিটি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন মীর আকতার হোসেন লিমিটেডের চেয়ারম্যান, মীর সিমেন্ট লিমিটেড, মীর রিয়েল এস্টেট লিমিটেড এবং মীর কংক্রিট প্রডাক্ট লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি










