চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিলের আকার ১০২ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা বেড়ে ৪০০ কোটি ১ লাখ ৯০ হাজার টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ৩৯ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা বেড়ে ১৯৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকায় দাঁড়িয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।
তথ্য অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার বেড়েছে ৫৯ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের আকার ২৫ কোটি ২৫ লাখ টাকা বেড়েছিল।










