চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের। আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির এ সমন্বিত ইপিএস কমেছে প্রায় ৩৫ শতাংশ। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৪ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ওয়ান ব্যাংকের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে ব্যাংকটি।