চলতি বছরের প্রথম প্রান্তিকে তুরস্কের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৩ কোটি লিরা বা ১ হাজার ৩৬৫ কোটি ডলার। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি।
তুরস্কের অর্থ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের রাজস্ব আয় হয়েছে ৮০ হাজার ১১৫ কোটি লিরা বা ৪ হাজার ২৪০ কোটি ডলার, যা ২০২২ সালের একই প্রান্তিকের চেয়ে ৩০ দশমিক ৮ শতাংশ বেশি। গত প্রান্তিকে দেশটির বাজেট ব্যয় হয়েছে ১ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন লিরা বা ৫ হাজার ৫৭০ কোটি ডলার, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ৫৭ শতাংশ বেশি।
রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাজেট ঘাটতি ১ হাজার ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শুধু গত মার্চেই তুরস্কের বাজেট ঘাটতি ছিল ৩ হাজার ২০০ কোটি লিরা বা ১৬৮ কোটি ডলার।










