চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহে বড় পতন হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে এফডিআই গত বছরের একই সময়ের চেয়ে ৮৫ শতাংশ কমে গিয়েছে। দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল-জুন সময়ে এফডিআই প্রবাহ ৭৯০ কোটি সৌদি রিয়ালে নেমেছে। যেখানে গত বছরের একই সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৫ হাজার ১৯০ কোটি সৌদি রিয়াল। আরব নিউজ