যুক্তরাষ্ট্রে চাকরির বাজার গত মাসে প্রত্যাশার তুলনায় শক্তিশালী ছিল। হলিউডের ধর্মঘট কর্মী এবং গাড়ি কারখানায় কর্মীরা কাজে ফিরে আসার কারণে কর্ম পরিস্ফিতি কিছুটা বেড়েছে। খবর বিবিসি।

মার্কিন শ্রম বিভাগ জানায়, নিয়োগকর্তারা নভেম্বরে ১ লাখ ৯৯ হাজার নতুন চাকরি তৈরি করেছেন। এটি বেকারত্বের হারকে ৩ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে সাহায্য করেছে, যা জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন স্তরে।

মাসিক প্রতিবেদনটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন অর্থনীতিবিদরা। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ানোর নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।

এর আগে ফেডারেল রিজার্ভ মূল্যবৃদ্ধিকে ধীর করার প্রয়াসে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে সুদের হার বাড়িয়েছে। বিনিয়োগকারীরা ক্রমবর্ধমানভাবে বাজি ধরছেন যে হার এখন শীর্ষে পৌঁছেছে এবং পরের বছর কমতে শুরু করবে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দেখা যাচ্ছে।

সেই সঙ্গে প্রত্যাশিত চাকরির চেয়েও শক্তিশালী মুনাফা দেখা যাচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে যে অক্টোবর থেকে গড় ঘণ্টায় বেতন শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০২২ সালের নভেম্বরের চেয়ে প্রতি ঘণ্টায় গড় আয় ৪ শতাংশ বেড়েছে। এ হার দেখে বিশ্লেষকরা ফেডের কাজ শেষ হয়েছে বলে মনে করছেন।

গত এক বছরে মার্কিন অর্থনীতির গতি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেনি। ক্রমাগত অর্থনৈতিক চাপ লক্ষ করা গেছে।

সাম্প্রতিক ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হারে প্রসারিত হয়েছে। এটা প্রাক-মহামারী বছরের প্রবণতা থেকে বেশ ওপরে।