ভারতীয় টাটা গ্রুপ ব্রিটেনে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্ল্যান্ট নির্মাণে ৪০০ কোটি পাউন্ড বিনিয়োগ করবে। গিগাফ্যাক্টরিটি যুক্তরাজ্যের গাড়ি শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ভবিষ্যৎ ইভির বাজারকে সুরক্ষিত করার জন্য ব্যাটারি উৎপাদন বাড়াবে। টাটার নতুন কারখানার জন্য ব্রিটেনকে বেছে নেয়ার সিদ্ধান্তটি যুক্তরাজ্য সরকারের জন্য জয় হিসেবে দেখা হচ্ছে। এটি ২০৩০ সাল থেকে নতুন পেট্রল ও ডিজেল গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা, অর্থনীতির প্রবৃদ্ধি এবং শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফ্রি মালয়েশিয়া টুডে।
বিনিয়োগকৃত কারখানাটি চার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। টাটার কারখানার সম্ভাব্য স্থান হিসেবে যুক্তরাজ্য স্পেনের সঙ্গে প্রতিযোগিতা করছিল। গাড়ি নির্মাতাদের জন্য স্থানীয়ভাবে ব্যাটারি প্রাপ্যতা সক্ষমতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী ব্যাটারিগুলোকে তাদের গাড়ি কারখানার কাছাকাছি অবস্থিত করার নিয়ম রয়েছে। তাছাড়া দেশীয়ভাবে ব্যাটারি উৎপাদন গাড়ি নির্মাতাদের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য বিধিনিষেধগুলো মেনে চলতে সহায়তা করে।










