এর ফলে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা বিশেষ লাইফস্টাইল সুবিধা উপভোগ করবেন। এ চুক্তির আওতায় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছাস্মারক হিসেবে কাভাজোর পক্ষ থেকে কেক উপহার পাবেন। এছাড়া প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক ও নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা ডেজার্ট ব্র্যান্ডটির সব আউটলেটে মোট বিলের ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা; হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং প্রিমিয়াম ব্যাংকিং হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে কাভাজোর পক্ষে ছিলেন চেয়ারম্যান অ্যান্ড এক্সিকিউটিভ শেফ জারিন তাসনিম ওমর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাশেদ-উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘আমরা ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের অর্থবহ লাইফস্টাইল সুবিধা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। এ অংশীদারত্বের ফলে গ্রাহকরা বছরজুড়ে বিশেষ সুবিধা ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করবেন।’

তিনি আরো জানান, এ উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। ব্যাংকটি বাছাইকৃত লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।