নেপালের সরকারি কর্মকর্তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এবং গভর্ন্যান্সে (এসআইপিজি) পাঁচ দিনব্যাপী একটি কেস স্টাডিভিত্তিক শিক্ষা (সিবিএল) প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থিত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক শেখ তৌফিক এম হক, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজির চেয়ার ড. রিজওয়ান খায়ের, কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান প্রমুখ।