মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক কার্যক্রম আগামী দিনগুলোয় সম্ভাব্য মন্দার ইঙ্গিত দিচ্ছে। দুর্বল ভোক্তা ও বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো এক্ষেত্রে অনুঘটক হয়ে থেকেছে। বৈশ্বিক থিংক ট্যাংক ও বাণিজ্য সংস্থা দ্য কনফারেন্স বোর্ড জানিয়েছে, আগামী মাসগুলোয় অর্থনৈতিক কার্যক্রম ধীর হতে পারে। বর্তমান প্রবণতাগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে ২০২৪ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত মন্দার ইঙ্গিত দিচ্ছে। পণ্যের উচ্চমূল্য, কঠোর আর্থিক নীতি ও সরকারি ব্যয় কমার মতো কারণগুলো অর্থনীতিকে আরো প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স