শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু ও সদস্য ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, মোসা. কামরুন নেহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ও ঢাকার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রিন্সিপাল রিসার্চ ফেলো এন্ড সেক্রেটারী জেনারেল ড. ইশারাফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতারসহ অন্যান্য পরিচালক ও বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় আলোচিত মূল বার্তা ছিল—বাংলাভাষার মর্যাদা রক্ষা, সঠিক ব্যবহার ও নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেয়ার গুরুত্ব।—বিজ্ঞপ্তি