সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় প্রধান অতিথি শামসুল আলম লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামী ও নীতিবান একজন রাষ্ট্রনায়ক। তিনি উন্নয়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা ও ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান লিটু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আধিপত্যবিরোধী আন্দোলনের অভিভাবকস্বরূপ নেতা।

অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, ধৈর্য ও দেশপ্রেম আমাদের জন্য অনুসরণীয়।

এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

-বিজ্ঞপ্তি