চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস)’ কোডের আওতায় লাইভ অ্যান্টি-টেরোরিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বুধবার এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চবক সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এবং পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।