ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে সম্প্রতি পুরস্কার হস্তান্তর করেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন মাস্টারকার্ডের অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট ট্রেজারার ইন্দ্রনীল গাঙ্গুলি। ডিএমডি মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, মো. আলতাফ হুসাইন ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে একটি প্রাইভেট কার ও  মোট ৩০ জনকে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়।