সোশ্যাল ইসলামী ব্যাংকে তিন মাসব্যাপী ক্রেডিট কার্ড ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহী। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জ ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং অনেকে আলোচনায় অংশ নেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকে তিন মাসব্যাপী ক্রেডিট কার্ড ক্যাম্পেইন শুরু হয়েছে। সম্প্রতি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম।










