হংকংয়ের ঋণমান কমানোর সতর্কতার কথা জানিয়েছে মুডি’স। হংকংয়ের দীর্ঘমেয়াদি ঋণমান এএ৩-এ রয়েছে।

মুডি’স এক বিবৃতিতে জানায়, হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন ও ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের পর স্বায়ত্তশাসনের পরিস্থিতি ধারাবাহিকভাবে আরো খারাপ হবে। তবে চীনের অর্থনৈতিক দুর্বলতার প্রভাব হংকংয়ের আর্থিক ব্যবস্থানির্ভর অর্থনীতিতে পড়তে পারে। এতে হংকং সরকারের আর্থিক সক্ষমতা কমে যেতে পারে।

একই সঙ্গে ২৬টি অর্থায়নকারী প্রতিষ্ঠান ও চারটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঋণমান পূর্বাভাস পৃথকভাবে কমানো হতে পারে। এ ৩০ প্রতিষ্ঠানের ঋণমান কমানোর জন্য পর্যালোচনায় রাখা হয়েছে। যার অর্থ হলো তিন মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।