এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৯ পয়সা।