সাম্প্রতিক সময়ে সম্পন্ন দেশের মেগাপ্রকল্প গুলোর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্প।  এই প্রকল্পের বাস্তবায়নকারী মূল ঠিকাদার চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে আংশিক কাজে অংশ নিয়ে আব্দুল মোনেম লিমিটেড সমুজ্জ্বল ভূমিকা পালন করেছে।

আব্দুল মোনেম লিমিটেড-এর অন্তর্ভুক্ত কাজের নাম- টানেলের পূর্ব প্রান্তে আন্তর্জাতিক মানের পরিসেবা কেন্দ্র  স্থাপন কাজের নকশা প্রণয়ন ও নির্মাণ। এ কাজে আব্দুল মোনেম লিমিটেডের বাস্তবায়নাধীন অংশের প্রাক্কলিত ব্যয় ছিল ১৩৬ কোটি ৬০ লক্ষ টাকা।  এ অংশের উল্লেখ যোগ্য কাজগুলো হচ্ছে একটি ভিভিআইপি বাংলোসহ আরো ৩০টি ভিআইপি বাংলোর নকশা প্রণয়ন ও নির্মাণ। এ ছাড়াও রয়েছে ২টি নান্দনিক ব্রিজ, একটি মোটেল মেস, একটি কনভেনশন সেন্টার, একটি জাদুঘর, একটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল, একটি নান্দনিক মসজিদ, সুইমিং পুল, একটি উন্মুক্ত মঞ্চ, টেনিস কোর্ট সহ খেলার মাঠ, নান্দনিক ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা। এর সঙ্গে প্রয়োজনীয় রাস্তা, ওয়াক ওয়ে নির্মাণ, পানি শোধনাগার ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বৈদ্যুতিক সাব স্টেশন, বিদ্যুৎ  সংযোগ, অভ্যর্থনা কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল স্থাপনা অন্তর্ভুক্ত করা হয়।

এ কাজে দেশের বেশ কজন খ্যাতিমান স্থপতি, ডিজাইনার, সিভিল ও বৈদ্যুতিক প্রকৌশলীর পরামর্শে নকশা প্রণয়ন করা হয়।  বাস্তবায়ন কাজেও দেশের খ্যাতনামা প্রকৌশলী, কৃষিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ  গ্রহণ করে সুষ্ঠুভাবে প্রকল্পের এই অংশটি সম্পন্ন করা হয়।