বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল রাজধানীর শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী ৩০ জন শ্রমিক ও শ্রমিকের মেধাবী সন্তানদের মাঝে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।










