চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মোহাম্মদ আব্দুছ ছালাম, এসএম আবু তৈয়ব, ফরহাত আব্বাস, এসএম সাজেদুল ইসলাম প্রমুখ।