২০২৬ সালের মধ্যে বছরে ১ কোটি ৪০ লাখ পর্যটককে আকৃষ্ট করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাহরাইন। এরই মধ্যে দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় দ্বিগুণ হয়ে ১১ দশমিক ৪ শতাংশে গিয়ে পৌঁছেছে। দেশটির শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী জায়েদ আলজায়ানি বলেন, ২০১৫-১৯ সালে নেয়া কৌশলেই আমরা বিষয়টি সম্ভব করেছি। সে সময় জিডিপিতে এ খাতের অবদান ৩ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ৯ শতাংশে গিয়ে পৌঁছে। —দ্য ন্যাশনাল