মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ২১টি উপশাখার ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল পিএইচডি। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় ফ্যাকাল্টিদের পাশাপাশি ব্যাংকের অপারেশনস ডিভিশনের কর্মকর্তারা প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।
মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল ব্যাংকিং অপারেশনস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।










