স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর উদ্যোগে ‘ইফেক্টনেস অফ এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ. খান। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা, শেখার অভিজ্ঞতা উন্নয়নে এআইয়ের ভূমিকা ও ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন তিনি।

সেমিনারের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় উচ্চশিক্ষায় এআই ও আধুনিক প্রযুক্তির সংযোজন সময়ের দাবি বলে অভিমত তার। তিনি বলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গুণগত শিক্ষা নিশ্চিত করতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও প্রায় এক শতাধিক শিক্ষার্থী।

আলোচনার বিষয়বস্তু, বাস্তব উদাহরণ ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা এআই–ভিত্তিক শিক্ষার বাস্তব প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে।

-বিজ্ঞপ্তি