আগের বছরের একই সময়ের তুলনায় দাবি নিষ্পত্তির পরিমাণ ৩৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্ডিয়ান জীবন বীমা, স্বাস্থ্য বীমা, পলিসির মেয়াদ পূর্তি ও অন্যান্য খাতে মোট ১ লাখ ৩১ হাজার ৫৯৩টি দাবি নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৩ হাজার ৭৪০টি মৃত্যুজনিত দাবির বিপরীতে ১৭৫ কোটি ২৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া ১ লাখ ৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য বীমা দাবির বিপরীতে ১৪০ কোটি ২১ লাখ টাকা এবং পলিসির মেয়াদ পূর্তি ও অন্যান্য ৩ হাজার ৫৯৪টি দাবির বিপরীতে ১৮ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম বলেন, ‘দ্রুত দাবি পরিশোধ আমাদের কাছে শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, বরং প্রয়োজনের সময়ে গ্রাহকের পাশে থেকে বীমার প্রকৃত মূল্য তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। দাবি পরিশোধে ধারাবাহিক প্রবৃদ্ধি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। তবে তার চেয়েও বড় বিষয় হলো আরো বেশি গ্রাহক আমাদের ওপর আস্থা রাখছেন। এ আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

প্রতিষ্ঠানটি বলছে, ক্রমবর্ধমান গ্রাহক ভিত্তি, বীমা পণ্য ও সেবার সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর দাবি নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন এ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডিজিটাল উদ্ভাবন, সহজ যাচাই-প্রক্রিয়া এবং দ্রুত দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধির ফলে পুরো প্রক্রিয়া আরো কার্যকর ও সময়োপযোগী হয়েছে। একই সঙ্গে দাবিসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহকসেবা জোরদারেও কাজ করছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

উল্লেখ্য, বর্তমানে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫৫০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশের ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পলিসিধারীদের জন্য ক্যাশলেস চিকিৎসাসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।