মিডল্যান্ড ব্যাংক পিএলসি ‘এমডিবি ডিজিটাল সিকিউরড ক্রেডিট কার্ড’ চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। এ সময় ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন, সিটিও নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আকতার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমডিবির কার্ড ও আইটি বিভাগের অন্য কর্মকর্তারাও অংশ নেন। —বিজ্ঞপ্তি