বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের ২৬-২৭ ব্যাচের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা ও কর্মকর্তা (ক্যাশ) পদমর্যাদার নবনিয়োগপ্রাপ্তদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) স্টাফ কলেজ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বে) এ. এইচ. এম. মাহবুবুল বাসেত ভূঞা। এছাড়া স্টাফ কলেজ কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
-বিজ্ঞপ্তি










