বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের জিএম আবু সাঈদ মো. রওশানুল হক, জিএম (প্রশাসন) মোহা. খালেদুজ্জামান, কিবেবি স্টাফ কলেজের অধ্যক্ষ মো. শফিউল আজম এবং সিএফও, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের জিএম রওশন আক্তার। ঢাকা বিভাগের জিএম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে সম্প্রতি ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।











