চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলো ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ‘এমপ্লয়িজ কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।
চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংকের এমপ্লয়িজ কনফারেন্স অনুষ্ঠিত
চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলো ও আঞ্চলিক কার্যালয়ের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাদের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ‘এমপ্লয়িজ কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।










