এনভয় লিগ্যাসি, শেলটেক গ্রুপ ও গ্রিন টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ২০২২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃত হয়েছেন। এ সম্মাননা মূলত টেক্সটাইল খাত এবং উৎপাদন শিল্পে তাদের ব্যতিক্রমী অবদান ও নেতৃত্বের পরিচয় বহন করে। এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ টেক্সটাইল ফ্যাব্রিকস ক্যাটাগরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের এ জাতীয় স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে তানভীর আহমেদ কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের (সিআইপিএল) পরিচালক হিসেবে অর্থনীতিতে তার অসামান্য অবদানের জন্য ওভেন ফ্যাব্রিক শিল্প খাতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি একই সঙ্গে এনভয় টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি
সিআইপি নির্বাচিত হলেন শেলটেক গ্রুপের চেয়ারম্যান ও এমডি
এনভয় লিগ্যাসি, শেলটেক গ্রুপ ও গ্রিন টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ২০২২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)










