প্রতিষ্ঠানটি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির একটি অঙ্গপ্রতিষ্ঠান। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্লাটফর্ম ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, প্রিমিয়ার ব্যাংকের ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পিট্রেড’ সে চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নতুন এ প্লাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রিয়েল টাইম অর্ডার ট্র্যাকিং, দ্রুত অর্ডার সম্পাদন, ত্রুটি হ্রাস, উন্নত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নির্ভুল প্রতিবেদন সুবিধা উপভোগ করতে পারবেন।

এ উদ্যোগ পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।