বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নবনির্বাচিত অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের অভিষেক অনুষ্ঠান গতকাল নগরীর দি পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ মেয়াদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন যুগ্ম পরিচালক মনিরুল হায়দার ও যুগ্ম পরিচালক আবু হোসাইন মো. জামশেদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসের নির্বাহী পরিচালক এবিএম, জহুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন অফিসের পরিচালক মোহাং নুরুল আলম, ছগীর আহম্মেদ শরীফ এবং মুহম্মদ বদিউজ্জামান দিদার।
অন্যান্যদের মধ্যে যুগ্ম পরিচালক মোহাম্মাদ কামরুল হাসান ও যুগ্ম- পরিচালক মো. রাফিউল মুনির সহ-সভাপতি, যুগ্ম পরিচালক অনির্বাণ চাকমা ও যুগ্ম-পরিচালক পিনাকী চৌধুরী যুগ্ম-সম্পাদক, উপপরিচালক রুপেশ বড়ুয়া অর্থ সম্পাদক, উপপরিচালক মো. জোবাইর হোসেন সহকারী অর্থ সম্পাদক এবং উপপরিচালক মুজিবুর রহমান ও মো. ওহিদুজ্জামান সুজন এবং সহকারী পরিচালক বিশু দে, প্রশান্ত ধর, মুনিরা বিনতে ইকবাল, সমদীপ্ত চাকমা ও রিপন ধর সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিগত বছরে পিআরএলে গমনকৃত কর্মকর্তাদের বিদায় ও প্রীতিভোজের আয়োজন করা হয়। - বিজ্ঞপ্তি










