কক্সবাজারে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে যোগ দিয়েছেন ভারতীয় নতুন রন্ধনশিল্পী সোলেমান খান। আজ বুধবার (১১ অক্টোবর) সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এ তথ্য জানায়।
সোলেমান খানের ভারতজুড়ে বিখ্যাত অনেক আন্তর্জাতিক হোটেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে রয়েছে- রেইনট্রি হোটেল, বেঙ্গালুরুর চেন্নাই জেডব্লিউ ম্যারিয়ট, গ্যাংটকের কর্নাটকমে ফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, বিশাখাপত্তনম সিকিম নভোটেল হোটেল।
২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর চালু হওয়া কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত পাঁচতারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। এতে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে। শুরু হবার পর থেকেই দেশের ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে এই রিসোর্টটি।
রুমের পাশাপাশি ৯টি রেস্টুরেন্ট, ৩টি বার, ৬টি মিটিং ও কনভেনশন ভেন্যু, ২টি সুইমিংপুল, টেনিস ও ব্যাডমিন্টন খেলাসহ নানা সুবিধা সি পার্ল কক্সবাজারকে দেশের লাক্সারি রিসোর্টের কাতারে শীর্ষ স্থানে অবস্থান করেছে।










