ভারতের খুচরা মূল্যস্ফীতি গত এপ্রিলে ছিল ৪ দশমিক ৭ শতাংশ, যা ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে টানা দুই মাস খুচরা মূল্যস্ফীতি সরকারের ৬ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে অবস্থান করছে। ২০২২ সালের এপ্রিলে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৮ শতাংশ, যা ছিল দেশটির আট বছরের ইতিহাসে সর্বোচ্চ। খবর দ্য হিন্দু।

ভারতে শাকসবজির দাম গত এপ্রিলে ৬ দশমিক ৫ শতাংশ কমেছে, যা গত মার্চে ১ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। ভোজ্যতেলের দাম কমেছে ১২ দশমিক ৩৩ শতাংশ। এ নিয়ে টানা তিন মাসের মতো কমল ভোজ্যতেলের দাম। 

দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম গত এপ্রিলে বেড়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ, যা মার্চে বেড়েছিল ৯ দশমিক ৩ শতাংশ।