আন্তর্জাতিক ইয়োগা দিবসে কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ইয়োগা সচেতনতামূলক একটি সেশনের আয়োজন করে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সেশনে ৫০ জন কর্মীর সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। কর্মীদের সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ সেশনটি পরিচালনা করেন ব্যাংকের অফিশিয়াল ইয়োগা প্রশিক্ষক শামীম মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন একরাম কবির।
ইয়োগা দিবসে ব্র্যাক ব্যাংকে সচেতনতামূলক সেশন
আন্তর্জাতিক ইয়োগা দিবসে কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পিএলসি ইয়োগা সচেতনতামূলক একটি সেশনের আয়োজন করে।










