ফক্সওয়াগনের
বিরুদ্ধে ১ হাজার ৫৬০
কোটি রুবলের ক্ষতিপূরণ মামলা করেছে রাশিয়ার গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজ। আদালত রেকর্ডের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরুতে কোম্পানিটি আরো দুটি মামলা দায়ের করেছিল। তবে মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সম্প্রতি নিজনি নভগোরদ আঞ্চলিক সালিশ আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক
যোগাযোগ করা হলেও গ্যাজ বা ফক্সওয়াগন কেউই
মন্তব্য করেনি। রয়টার্স
ফক্সওয়াগনের বিরুদ্ধে গ্যাজের তৃতীয় মামলা
ফক্সওয়াগনের বিরুদ্ধে ১ হাজার ৫৬০ কোটি রুবলের ক্ষতিপূরণ মামলা করেছে রাশিয়ার গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজ।










