সুপার স্টার গ্রুপের নবনির্মিত ভবন ‘এসএসজি সেন্টার’-এর সফট ওপেনিং এবং সেলস ও রেন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ভবনটির উদ্বোধন করেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, গ্রুপ চিফ অপারেটিং অফিসার তোফায়েল আহমেদ, সাপ্লাই চেইন ডিরেক্টর মাহাবুবুর রহমান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।